২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাসে পেট্রোল বোমা, দগ্ধ ২

গাজীপুরে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় এক নারীসহ দুজন দগ্ধ হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2015, 10:27 PM

Updated : 22 Aug 2022, 11:45 AM

শনিবার সন্ধ্যায় সিটি করপোরেশনের সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- গাজীপুরের কলমেশ্বর এলাকার আব্দুস সামাদ মিয়ার মেয়ে সাহিদা ইয়াসমিন (৩৫) ও কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা এলাকার  নুরুল ইসলামের ছেলে বাবুল হোসেন (১৮)।

জয়দেবপুর থানার এএসআই আবুল হাশেম জানান, বাসটি শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সাইনবোর্ড এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় স্থানীয়রা দ্রুত আগুন নিভিয়ে ফেললেও ওই দুজন দগ্ধ হন।

সাহিদাকে তায়রুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাবুলকে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন।

টঙ্গী সরকারি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নুসরাত জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বোমায় বাবুলের মাথা, মুখ পুড়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।