কুষ্টিয়ায় তামাক ক্ষেতে গৃহবধূর লাশ
কুষ্টিয়ার দৌলতপুরে তামাকের ক্ষেত থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকালে উপজেলার শিতলাই পাড়া গ্রামে তহুরা খাতুনের (৩০) মৃতদেহ পাওয়া যায়।
নিহত তহুরা খাতুন শিতলাই পাড়ার তকিল উদ্দিনের কন্যা এবং স্থানীয় হাসেম আলীর (৫৫) স্ত্রী।
দৌলতপুর থানার ওসি এনামুল হক জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে বিকাল সাড়ে ৫টার দিকে স্থানীয় একটি তামাক ক্ষেত থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের স্বামী হাসেমকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।
