ফরিদপুরে বাক্ প্রতিবন্ধীসহ ২ লাশ উদ্ধার
ফরিদপুর সদরে বাক প্রতিবন্ধীসহ দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে, যাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
কোতোয়ালি থানার এসআই কাজী মাসুদ রানা জানান, শুক্রবার সকালে কানাইপুর ইউনিয়নের কাশিমাবাদ গ্রামের একটি মেহগনি বাগানে বাক প্রতিবন্ধী শাজাহান মোল্লার (৩০) লাশ পাওয়া যায়।
শাজাহান মোল্লা কানাইপুর ইউনিয়নের কাশিমাবাদ গ্রামের গ্রামের মৃত গফুর মোল্লার ছেলে।
আর দুপুরে নর্থচ্যানেল ইউনিয়নের ছত্তার বিশ্বাসের ডাঙ্গি গ্রামে পদ্মা নদীর নূরুর খেয়া ঘাট এলাকায় পাওয়া যায় অজ্ঞাত পরিচয় যুবকের লঅশ।
কানাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন বলেন, মানুষের দেওয়া টাকা বাক প্রতিবন্ধী শাজাহান খরচ না করে জমিয়ে রাখত।
সকালে গ্রামের লোকজনের কাছে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে বলে জানান বেলায়েত।
এসআই কাজী মাসুদ রানা জানান, বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা তার জমানো টাকা কেড়ে নেওয়ার জন্য শ্বাসরোধে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
নর্থচ্যানেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান বলেন, সকালে পদ্মা নদীর পাড়ে পানিতে লাশ দেখে লোকজন তাকে জানালে তিনি পুলিশে খবর দেন। দুপুরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে এসআই মাসুদ রানা জানান, উদ্ধার করা লাশের গলা ও বুকসহ শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। অজ্ঞাত পরিচয় ওই যুবকের পরনে কালো রঙের প্যান্ট ও জামা ছিল।
এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।
