চট্টগ্রামে নাশকতার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
চট্টগ্রামের বাকলিয়া থানা থেকে নাশকতার মামলার আসামি সাবেক এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাকলিয়া থানার ওসি মো. মহসিন জানান, শুক্রবার সকাল ১০টার দিকে কালামিয়া বাজার এলাকা থেকে মো. লিয়াকত আলী ওরফে লিয়াকত চেয়ারম্যানকে (৪২) গ্রেপ্তার করা হয়।
লিয়াকত চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বাঁশখালী উপজেলার গন্ডামার ইউনিয়নের সাবেক চেয়ারম্যন। কালামিয়া বাজার এলাকাতেই তার বাড়ি।
ওসি মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লিয়াকতের বিরুদ্ধে বাঁশখালী ও বাকলিয়া থানায় নাশকতা ও ভাংচুরের দুটি মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
