২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৈলকূপায় কলাক্ষেতে যুবকের গলাকাটা লাশ

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় একটি কলাক্ষেতের ভেতর থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2015, 12:05 PM

Updated : 22 Aug 2022, 11:45 AM

বৃহস্পতিবার রাতের কোনো এক সময় কুলচারা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে বলে শৈলকূপা থানার ওসি হাশেম খান জানান। 

নিহত যুবকের পরিচয় জানা যায়নি, তার বয়স আনুমানিক ২৪/২৫ বছর। তার পরনে জিন্স ও নীল রঙের শার্ট ছিল।

ওসি হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় মোজাহারের কলাক্ষেতে শুক্রবার সকালে চাষীরা কাজ করতে গিয়ে লাশ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

রাতের কোনো এক সময় ‘দুর্বৃত্তরা’ ওই যুবককে অন্য কোথাও হত্যার পর লাশটি ক্ষেতে ফেলে রেখে যায় বলে পুলিশের ধারণা।