২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ১১

অবরোধ-হরতালে নাশকতায় জড়িত অভিযোগে রাজধানীতে অভিযান চালিয়ে বিএনপির ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2015, 10:45 AM

Updated : 22 Aug 2022, 11:45 AM

শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয় বলে মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানিয়েছেন।

বিএনপি-জামায়াত জোটের হরতাল-অবরোধে গাড়ি ভাংচুর, পেট্রোল বোমা নিক্ষেপসহ বিভিন্ন ধরনের নাশকতায় এদের সর্ম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ পুলিশের।

গ্রেপ্তাররা সবাই বিএনপির নেতাকর্মী বলে পুলিশ কর্মকর্তা মাসুদ জানান।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৫ জানুয়ারি সারা দেশে অবরোধের ডাক দেওয়ার পর প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়ি ভাংচুর, গাড়িতে অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটছে। নাশকতার এসব ঘটনায় নিহতের সংখ্যা ৮০ ছাড়িয়ে গেছে, যাদের বেশিরভাগই পেট্রোল বোমায় দগ্ধ হয়ে মারা যান।

নাশকতাকারীদের ধরিয়ে দিতে সরকার, পুলিশ ও র‌্যাবের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছে।