২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারের নতুন ডিসি ও সাংবাদিকদের মতবিনিময়

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক (ডিসি) মো. আলী হোসেন।

কক্সবাজার প্রতিনিধি

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2015, 08:59 PM

Updated : 22 Aug 2022, 11:44 AM

বৃহস্পতিবার বেলা ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তথ্য নির্ভর সংবাদ পরিবেশনের আহবান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনুপম সাহা, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের,  সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, চ্যানেল আইয়ের সরওয়ার আজম মানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শংকর বড়ুয়া রুমি, চ্যানেল টোয়েন্টিফোরের নুপা আলম প্রমুখ।