২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিএনপিনেতা শাহাদাতসহ ৫১ জনের নামে মামলা

চট্টগ্রামে মিনিবাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনসহ ৫১ জনের বিরুদ্ধে ‍মামলা করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2015, 08:06 PM

Updated : 22 Aug 2022, 11:44 AM

বৃহস্পতিবার নগরীর কোতোয়ালী থানার এসআই মাহবুব আলমের করা মামলার আসামিরা সবাই ২০ দলীয় জোটের নেতাকর্মী।

বুধবার গভীর রাতে টাইগার পাস রোডের পলোগ্রাউন্ড মাঠের অদূরে তিন নম্বর রুটের একটি বাসে পেট্রোল বোমা হামলা হয়। এতে তিন জন দগ্ধ ও পাঁচ যাত্রী আহত হয়। দগ্ধদের মধ্যে সুভাষ সোম নামের একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ঘটনার পরপর পাথরঘাটা এলাকা থেকে গ্রেপ্তার ইসলামী ছাত্র শিবিরের ১০ নেতাকর্মীসহ মোট ৫১ জনকে মামলায় আসামি করা হয়েছে।

“বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করা হয়েছে।”