২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হাতবোমা বিস্ফোরণের পর যুবককে গণপিটুনি

বিএনপি জোটের অবরোধ-হরতালের মধ্যে চট্টগ্রাম নগরীতে হাতবোমা বিস্ফোরণের পর এক যুবককে পিটিয়ে পুলিশে দিয়েছে জনতা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2015, 05:45 PM

Updated : 22 Aug 2022, 11:45 AM

বৃহস্পতিবার বিকালে নগরীর রেলওয়ে জাদুঘর সংলগ্ন শহীদ শাহজাহান মাঠের কাছে ওই যুবক গণপিটুনির শিকার হন বলে পুলিশ জানিয়েছেন।

পিটুনির শিকার যুবকের নাম আমিনুর রহমান (২৫) বলে পুলিশ জানায়।

শহীদ শাহজাহান মাঠে আওয়ামী লীগের সমাবেশ চলার মধ্যে কাছেই এই বিস্ফোরণ ঘটেছিল।

খুলশী থানার এসআই মিনহাজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিস্ফোরণের শব্দ পাওয়ার পর স্থানীয় লোকজন এতে জড়িত অভিযোগ তুলে আমিনুরকে মারধর শুরু করে।”

ঘটনা শুনে পুলিশ গিয়ে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তার বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।