২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অটোরিকশা চালক খুন, আটক ২

গাজীপুর সিটি করপোরেশন এলাকায় যাত্রীবেশে উঠে এক অটোরিকশা চালককে হত্যা করেছে দুর্বত্তরা। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2015, 04:29 PM

Updated : 22 Aug 2022, 11:45 AM

নিহত সুজন (১৮) নরসিংদীর বৈলেন এলাকার বাদল মিয়ার ছেলে।

আটকরা হলেন হারিবাড়ির টেক এলাকার জব্বর আলীর (২২) এবং নরসিংদীর পাঁচদোনা এলাকার মিজান।

পূবাইল পুলিশ ফাঁড়ির এসআই মো. একরামুল হক জানান, বুধবার সন্ধ্যার পর নরসিংদীর পাঁচদোনা থেকে টঙ্গী যাওয়ার কথা বলে সুজনের অটোরিকশা ভাড়া নেয় দুই ছিনতাইকারী জব্বর ও মিজান।

পথে পূবাইলের হারিবাড়ির টেক এলাকার একটি নির্জন স্থানে চালককে নামিয়ে পাশের ঝোপঝাড়ের ভেতর নিয়ে শ্বাসরোধ ও চাকু দিকে আঘাত করে হত্যা করে। লাশ পাশের একটি ডোবায় ফেলে আসে।

এরপর অটোরিকশাটি চালু করতে গিয়ে ব্যর্থ হওয়ায় সেটি নিয়ে পালাতে পারেনি তারা।

রাত আড়াইটার দিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় টহল পুলিশ এগিয়ে গেলে রাত আড়াইটার দিকে দৌড়ে পালানোর চেষ্ট করে। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে তাদের আটক করে বলে জানান এসআই একরাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "পরে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যে চালকের লাশ ও অটোরিকশাটি উদ্ধার করা হয়।”

নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ও শ্বাসরোধ করে হত্যার চিহ্ন রয়েছে বলে জানান ওসি।