বরগুনায় হরিণের চামড়া উদ্ধার, আটক ১
বরগুনার পাথরঘাটা থেকে হরিণের চারটি চামড়া উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে আটকও করা হয় বলে র্যাব জানিয়েছে।
র্যাব-৮ এর পটুয়াখালী অধিনায়ক এএসপি আসাদুজ্জামান জানান, বুধবার মধ্যরাতে গাববাড়িয়ার বিশ্বাস বাড়ি থেকে হরিণের চামড়াগুলো উদ্ধার করা হয়।
আটক নাসির বিশ্বাস (৩০) গাববাড়িয়া গ্রামের মোতালেব বিশ্বাসের ছেলে।
এএসপি আসাদুজ্জামান বলেন, গত এক মাসে পাথরঘাটা থেকে ৪৩টি হরিণের চামড়া উদ্ধার এবং তিন পাচারকারীকে আটক করা হয়েছে।
উদ্ধার করা হরিণের চামড়া পাথরঘাটা বনবিভাগের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
