২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে যুবদলনেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার

লক্ষ্মীপুর সদর উপজেলায় একটি খাল থেকে বিএনপির সহযোগী সংগঠন যুবদলের এক নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। 

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2015, 11:28 AM

Updated : 22 Aug 2022, 11:45 AM

নিহত মো. মাইন উদ্দিন  বাবলু (২৫) উপজেলার রাদাপুর গ্রামের হাবিব উল্যাহ আজগরের ছেলে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ভাঙাখাঁ ইউনিয়নের নেয়ামতপুর দোলাকান্দির একটি খাল থেকে তার লাশ উদ্ধার  করা হয় বলে লক্ষ্মীপুর সদর থানার ওসি ইকবাল হোসেন জানান।

বাবুল ভাঙাখাঁ ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে যুবদলের সদর উপজেলার (পূর্ব) সাধারণ সম্পাদক আব্দুল মান্নান লিটন জানিয়েছেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি ইকবাল বলেন, বুধবার বিকালে বাবলু বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। সকালে খালে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

“রাতের কোনো  এক সময় তাকে গুলি করে হত্যা করা হয়। তার শরীরে পাঁচটি  গুলির  চিহ্ন রয়েছে।”

ময়নাতদন্তের জন্য নিহতের লাশ জেলা সদর হাসপাতালের মর্গে আনা হয়েছে।