২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুবহানের রায়, সুনামগঞ্জে জামায়াত-পুলিশ সংঘর্ষ

সুবহানের ফাঁসির রায়ের পর সুনামগঞ্জের ছাতকে জামায়াতে ইসলামির মিছিল চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2015, 09:06 PM

Updated : 22 Aug 2022, 11:44 AM

বুধবার সন্ধ্যায় ছাতক পৌর এলাকার জালালিয়া আলিম মাদ্রাসার সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত কনস্টেবল শাকির হোসেন, উত্তম দাসকে ছাতক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

অন্য আহতদের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ছাতক থানার ওসি শাহজালাল মুন্সি জানান, শটগানের গুলি ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শহরে মোতায়েন অতিরিক্ত পুলিশ করা হয়েছে।

প্রায় আধাঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে বলে জানান ওসি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জামায়াতে কেন্দ্রীয় নেতা আব্দুস সুবহানের ফাঁসির রায় প্রত্যাখান করে জামায়াত-শিবিরি ছাতক পৌর পয়েন্টে থেকে মিছিল বের করে। মিছিলটি শহরের ট্রাফিক পয়েন্টে গেলে পুলিশ বাধা দেয়।

বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা বাসস্ট্যান্ডের দিকে এগিয়ে যায়। এ সময় জালালিয়া আলিম মাদ্রাসার সামনে থেকে শিবিরের এক কর্মীকে পুলিশ আটক করলে জামায়াত-শিবির নেতাকর্মীরা পুলিশের উপর হামলা করে তাকে ছিনিয়ে নিলে সংঘর্ষ শুরু হয়।