২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাদার্স-রহমতগঞ্জ ড্র

ফেডারেশন কাপের শুরুটা ভালো হয়নি ব্রাদার্স ইউনিয়নের। রহমতগঞ্জের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2015, 08:26 PM

Updated : 12 Oct 2022, 03:18 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ড্র ম্যাচে ব্রাদার্সের অগাস্টিন ওয়েলসন ও রহমতগঞ্জের সুমন দে গোল করেন।

২৭তম মিনিটে সুমনের গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। আর ৭১তম মিনিটে ব্রাদার্সকে সমতায় ফেরান অগাস্টিন।

ফেডারেশন কাপের চলতি আসরে এই প্রথম পয়েন্ট পেল রহমতগঞ্জ। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী মোহামেডানের কাছে ২-১ গোলে হেরেছিল তারা।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে গ্রুপ-৪-এ নিজেদের শেষ ম্যাচে আগামী শুক্রবার মোহামেডান ও ব্রাদার্স মুখোমুখি হবে।