রাজশাহীতে ট্রাক-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ১
রাজশাহী গোদাগাড়ীতে ট্রাক ও মাহেন্দ্রের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হন আরও ছয়জন।
গোদাগাড়ী থানার ওসি এসএম আবু ফরহাদ হোসেন জানান, বুধবার বেলা ৩টার দিকে উপজেলার রাজাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন (৩৫) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চণ্ডিপুর গ্রামের লাল মোহাম্মদের ছেলে।
তাৎক্ষণিকভাবে আহত কারও নাম পরিচয় পাওয়া যায়নি। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা ফরহাদ বলেন, চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীবাহী একটি মাহেন্দ্রার সঙ্গে রাজশাহীগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি উল্টে যায়।
আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে জাকিরের মৃত্যু হয় বলে জানান ফরহাদ।
