২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বাসচাপায় শিশুর মৃত্যু

যশোরের শার্শায় বাসচাপায় এক শিশু নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2015, 03:05 PM

Updated : 22 Aug 2022, 11:44 AM

নিহত তারিন (০৫) উপজেলার স্বরূপদাহ গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে।

শার্শা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, বুধবার বেলা ১২টার দিকে শার্শা-কাশিপুর সড়কের স্বরূপদাহ প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা হয়।

পরিদর্শক রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাশিপুর থেকে ছেড়ে আসা বাসটি তারিনকে চাপা দিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিদর্শক রহিম জানান, বাস চালক ও তার সহকারী পলাতক। পুলিশ তাদের ধরার চেষ্টা করছে।