২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ছেলের হাতে বাবা খুন

সিলেটের গোয়াইনঘাটে এক ব্যক্তিকে খুনের অভিযোগে তার ছেলেকে খুঁজছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2015, 02:56 PM

Updated : 22 Aug 2022, 11:44 AM

নিহত সোনা মিয়া (৬০) উপজেলার শাহপুর গ্রামের বাসিন্দা। তার ছেলে শামীম আহমেদ (২৫) ঘটনার পর থেকে পলাতক।

গোয়াইনঘাট থানার ওসি আব্দুল হাই জানান, বুধবার সকাল ১১টার দিকে উপজেলার শাহপুর হাওর এলাকায় খুন হন সোনা মিয়া।

পরিবারের সদস্যদের বরাত করে তিনি জানান, শামীম কিছুদিন ধরে তাকে বিদেশ পাঠানোর জন্য বাবাকে চাপ দিয়ে আসছিলেন।

“সকালে বাবা-ছেলে মিলে শাহপুর হাওরের জমিতে কাজ করতে যান। সেখানে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে বাবাকে ধানক্ষেতের পানিয়ে চুবিয়ে ধরলে ঘটনাস্থলেই মারা যান সোনা মিয়া।"

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে বলে জানান ওসি।