২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে রিকশায় বোমা উদ্ধার, চালক আটক

ফেনীতে একটি রিকশা থেকে ১০টি হাতবোমা উদ্ধার করা হয়েছে। এ সময় রিকশার দুই আরোহী পালিয়ে গেলেও রিকশাচালককে আটক করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2015, 04:47 PM

Updated : 25 Apr 2022, 01:01 PM

মঙ্গলবার সকালে সদর উপজেলার ধুমসাদ্দা পাকা রাস্তার মাথা এলাকা থেকে এই বোমাগুলো উদ্ধার করা হয়।

আটক মোহাম্মদ নূর উদ্দিন দানগভূঞা উপজেলার বারাহীগুনী এলাকার আবদুল কুদ্দুসের ছেলে।

ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জিয়াউল হক জানায়, গোপন সংবাদ পেয়ে পুলিশ সদর উপজেলার ধুমসাদ্দা পাকা রাস্তার মাথা এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশ একটি রিকশা থামাতে নির্দেশ দিলে রিকশার দুই যাত্রী দৌড়ে পালিয়ে যায়।

পরে রিকশাটিকে তল্লাশি করে সিটের নিচে লুকানো ১০টি হাতবোমা উদ্ধার করা হয়।

এ ঘটনায় রিকশা চালক মোহাম্মদ নূর উদ্দিনকে আটক করা হয়েছে বলে জানান ওসি জিয়াউল।