২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় সোয়েটার কারখানা বন্ধ ঘোষণা

সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2015, 04:07 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

মঙ্গলবার সকালে জিরাবো এলাকার ‘সাউদার্ন পোশাক লিমিটেড’ কারখানার ফটকে বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়।

বিএনপি নেতৃত্বে ২০ দলীয় জোটের অবরোধ ও হরতালে কাজের অর্ডার না থাকায় এ অবস্থা হয় বলে মালিকপক্ষ দাবি করছে।

সাউদার্ন পোশাক লিমিটেড কারখানার পরিচালক ইলিয়াস মিয়া জানান, “চলমান অবরোধ ও হরতালে বিদেশ থেকে কাজের অর্ডার না আসায় কারখানাটি বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছি।”

নতুন কাজের অর্ডার এলে পুনরায় কারখানা চালু করা হবে বলে জানান তিনি।

শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের পরিচালক মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকদের সকল পাওনাদি পরিশোধ করে অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়।