২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ডাকাত সন্দেহে পিটুনিতে যুবক নিহত

ফেনী সদরে ডাকাত সন্দেহে এলাকাবাসীর পিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2015, 04:12 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

আনুমানিক ২৮ বছর বয়সী ওই যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান জানান, মঙ্গলবার ভোররাতে কালীদহ ইউনিয়নে ভালুকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোররাতে ভালুকিয়া গ্রামের ভূঞা বাড়ির জনৈক আলমগীরের ঘরে মুখোশধারী একদল ডাকাত ঢোকে। তারা ১০ ভরি স্বর্ণালংকার ও ৮০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় ঘরের লোকজন চিৎকার শুরু করে।

এ সময় এলাকাবাসী ডাকাতদের ধাওয়া করে অজ্ঞাত পরিচয় ওই যুবককে ধরে পিটুনি দেয়।

খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান পুলিশ পরিদর্শক শাহিনুজ্জামান।