২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় ব্যবসায়ী খুন, আটক ২

নেত্রকোণার কলমাকান্দায় শ্বাসরোধে এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2015, 04:11 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

কলমাকান্দা থানার ওসি বশির আহমেদ জানান, সোমবার দুপুরে উপজেলার তেলীগাঁও বিল এলাকায় রাস্তার পাশে জুয়েল মিয়ার (২৬) লাশ পাওয়া যায়।

জুয়েল মিয়া উপজেলার পালপাড়া বাজারের সার ব্যবসায়ী এবং বাদেআমতৈল গ্রামের আবুল কালামের ছেলে।

আটকরা হলেন তেলীগাঁও গ্রামের শহীদ (৪২) ও পাশের বরদল গ্রামের নূরে আলম (৩২)।

ওসি বশির আরও জানান, তেলীগাঁও বিল এলাকায় রাস্তার পাশে স্থানীয়রা জুয়েলের লাশ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।

"লাশের পাশে একজোড়া পুরুষের জুতা ও একজোড়া নারীর জুতা, সিগারেটের প্যাকেট ও কনডম পড়েছিল। সেগুলো জব্দ করা হয়েছে।"

জুয়েলে পালপাড়া বাজারের দোকানেই রাতে থাকতেন বলে জানা গেছে। রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ তেলীগাঁও বিল এলাকায় রাস্তার পাশে ফেলে রাখে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, েবলেন তিনি।

এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান।