চাঁদপুর পৌরসভা নির্বাচন ২৯ মার্চ
দীর্ঘ নয় বছর পর চাঁদপুর পৌরসভায় আগামী ২৯ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রোববার বিকালে সিনিয়র সহকারী সচিব ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তফসিল ঘোষণা করা হয় বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তফসিল অনুযায়ী প্রার্থীদের আবেদনের শেষ তারিখ আগামী ২৬ ফেব্রুয়ারি।
আর প্রার্থী বাছাই ১ মার্চ, প্রত্যাহার ১০ মার্চ এবং ১১ মার্চ প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারণ করা হয়েছে।
মামলা সংক্রান্ত জটিলতার সর্বশেষ ২০০৫ সালে চাঁদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে বিজয়ী মেয়র পদে মো. নাছির উদ্দিন আহমেদ ৯ বছর ধরে দায়িত্ব পালন করছেন।
