২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামবাসীর সংঘর্ষে মহাসড়কে যান চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2015, 08:28 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

আশুগঞ্জ থানার  ওসি আবু জাফর জানান, জমির আইলের গাছের ডাল কাটাকে কেন্দ্রে করে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বাহাদুরপুর ও কামাউড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ বাধে।

সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।

তিনি জানান, গ্রামবাসী মহাসড়কের উপরে সংঘর্ষে লিপ্ত থাকায় ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে সড়কের দুই পাশে অন্তত তিন কিলোমিটারেরও বেশি যানজটের সৃষ্টি হয়।

তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ থামানোর চেষ্টা করছে বলে জানান তিনি।