দিনাজপুরে গুলিবিদ্ধ শিবির নেতা গ্রেপ্তার
দিনাজপুরের চিরিরবন্দরে গুলিবিদ্ধ অবস্থায় এক ইসলামী ছাত্র শিবিরের এক নেতা ও জামায়াতকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাত ৮টার দিকে উপজেলার রানীরবন্দর থেকে মতিয়ার রহমান ও খোদা বকসকে গ্রেপ্তার করা হয়।
এদের মধ্যে মতিয়ার উপজেলা শিবিরের সভাপতি ও নসরতপুর ইউনিয়নের আনসার ভিডিপি কমান্ডার খোদা বকস স্থানীয় জামায়াতকর্মী বলে জানিয়েছে পুলিশ।
চিরিবন্দর থানার ওসি রওশন মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাশকতার অভিযোগে রাতে রানীরবন্দর বাজার থেকে খোদা বকসকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নিয়ে আসার সময় পুলিশের উপর হাতবোমা হামলা চালায় শিবির নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছুড়লে পায়ে গুলিবিদ্ধ হয় মতিয়ার।
খোদা বকসের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানান ওসি রওশন।
কোতোয়ালি থানার ওসি খালেকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনায় পরপর ওই এলাকায় যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে। /
