২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাসে পেট্রোল বোমা নিক্ষেপ

বিএনপি জোটের অবরোধের মধ্যে চট্টগ্রামের বহদ্দারহাটে একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2015, 09:09 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

শনিবার রাত পৌনে ৮টার দিকে বহদ্দারহাট মোড়ে হরতালকারীরা কালুরঘাট লাইনে চলাচলকারী শহর এলাকার দাঁড়িয়ে থাকা বাসে পেট্রোল বোমা ছুড়ে মারলে তাতে আগুন লেগে যায়।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) শরীফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।