২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের দুই জেলা আমিরসহ ৫ নেতা গ্রেপ্তার

নাশকতার পরিকল্পনার অভিযোগে রাজধানীর শ্যামপুর থেকে জামায়াত ইসলামীর দুই জেলা আমিরসহ পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2015, 07:31 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

এরা হলেন- জামায়াত ইসলামীর মুন্সীগঞ্জ জেলার আমির মো. ফজলুল করিম, নারায়ণগঞ্জ জেলার আমির মো. মমিনুল হক, মুন্সীগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আব্দুল মালেক, বাংলাদেশ ইসলামী ইনস্টিটিউটের মহাব্যবস্থাপক গোলাম মোস্তফা এবং ‘চেতনা প্রাইভেট লিমিটেডের’ পরিচালক মো. আব্দুল কুদ্দুস।

ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার ইফতেখারুল ইসলাম বলেন, শনিবার বিকেলে শ্যামপুর থানা এলাকায় এক ‘গোপন’ সভা করার সময় তাদের ধরা হয়।

“সেখানে নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল বলে খবরের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।”

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৫ জানুয়ারি সারা দেশে লাগাতার অবরোধ ডাকার পর প্রতিদিনই গাড়িতে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা নিক্ষেপ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে। নাশকতার এসব ঘটনায় ৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে আগুনে পুড়ে।

নাশকতায় জড়িতদের ধরতে রাজধানীসহ সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে।