বাবার নতুন ভ্যানে ঘুরতে গিয়ে ফেরা হল না ওর
নওগাঁর সাপাহারে ব্যাটারিচালিত ভ্যানের নিচে চাপা পড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত আরমান হোসেন (৩) পোরশা উপজেলার কোঁচপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে। সাপাহারের ওড়নপুর গ্রামে নানা বাড়িতে বাবা-মায়ের সঙ্গে বেড়াতে এসেছিল শিশুটি।
সাপাহার থানার ওসি মো. জাহিদুর রহমান চৌধুরী জানান, শনিবার বেলা ১১টার দিকে ওড়নপুর গ্রামে দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
তিনি বলেন, আরমানের বাবা শহীদুল তার নতুন কেনা ব্যাটারিচালিত ভ্যানে স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুর বাড়ি বেড়াতে আসেন। সকালে বাবার সঙ্গে ওই ভ্যানে করে ঘুরতে বের হয় আরমান।
বেলা ১১টার দিকে গ্রামের একটি রাস্তায় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এর নিচে চাপা পড়ে শিশুটি। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
