২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে দুই বন্দুকসহ ১০টি হাতবোমা উদ্ধার

ঝিনাইদহের শৈলকুপা থেকে দেশীয় অস্ত্রসহ ১০টি হাতবোমা ও দুটি বন্দুক উদ্ধার করেছে র‌্যাব।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2015, 01:51 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

র‌্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার নিয়াজ মোহম্মদ ফয়সাল জানান, বৃহস্পতিবার ভোররাতের দিকে উপজেলার ত্রিবেনী বাজার এলাকা থেকে এসব অস্ত্র ও হাতবোমা উদ্ধার করা হয়।

তিনি বলেন, “একদল দুর্বৃত্ত নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ত্রিবেনী বাজারে গোপন বৈঠক করছে- এ খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।”

পরে তল্লাশি চালিয়ে বাজারের চাঁদনি ঘরের পিছনে বটগাছের নিচে দুটি ব্যাগের ভেতর থেকে ১০টি হাতবোমা, দুটি বন্দুক (শাটারগান) এবং একটি চাপাতি উদ্ধার করা হয় বলে জানান তিনি।