২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে কুতুব শরীফ দরবারে অগ্নিকাণ্ড

কক্সবাজারের কুতুবদিয়ায় কুতুব শরীফ দরবারে আগুন লেগে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2015, 01:19 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

কুতুবদিয়া থানার ওসি অংসা থোয়াই জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এলাকাবাসীর সহায়তায় দরবারের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে।

তবে তার আগেই দরবারে আসা নারী ভক্তদের ব্যবহৃত চারটি মেহমানখানা ও ওই এলাকার সাতটি বসত ঘর পুড়ে যায়।

আগুনে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মাজারের খাদেমরা জানিয়েছেন।

কুতুব শরীফ দরবারের পরিচালক শাহজাদা শেখ ফরিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দরবার এলাকায় বসবাসকারী শামশুল হকের বাড়িতে বৈদ্যুতিক জেনারেটর থেকে আগুনের সূচনা হয়।

তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিভাবে জানাতে পারেনি পুলিশ।

আগামী ১৭, ১৮ ও ১৯ ফেব্রুয়ারি কুতুব শরীফ দরবারে বার্ষিক ওরশ হওয়ার কথা। এ উপলক্ষে প্রতিবছর হাজার হাজার ভক্ত-অনুরাগীর সমাগম ঘটে দ্বীপের এ দরবার শরীফে।