২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত নেতার প্রতিষ্ঠানে পেট্রোল বোমা, গান পাউডার

বিএনপি নেতৃত্বাধীন জোটের অবরোধ-হরতালে সাভারের আশুলিয়ায় জামায়াতের এক নেতার শিক্ষা প্রতিষ্ঠান থেকে হাতবোমা, পেট্রোল বোমা ও গান পাউডার উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2015, 07:15 PM

Updated : 12 Oct 2022, 03:16 PM

র আগে বৃহস্পতিবার সকালে জামায়াতের ওই নেতাকে এবং উদ্ধার অভিযানের সময় তার এক সহযোগীকে আটক করা হয়।

গোয়েন্দা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ জানান, বৃহস্পতিবার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন ঢাকা জেলা (উত্তর) ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জামায়াতের আশুলিয়া থানা কমিটির সেক্রেটারি বশির আহম্মেদ (৩১) এবং জামায়াত কর্মী আব্দুল হামিদ (৩২)।

বশির আহম্মেদ মধ্য গাজীরচট এলাকায় গাজিরচট আব্দুল বাছেদ মডেল একাডেমির অধ্যক্ষ।

এএসপি রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১১টার দিকে আশুলিয়ার ইউনিক এলাকার বাসার সামনে থেকে জামায়াত নেতা বশিরকে আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যে বাছেদ মডেল একাডেমির অধ্যক্ষের ব্যক্তিগত আলমারি থেকে ১২টি হাতবোমা, ছয়টি পেট্রোল বোমা এবং তিন কেজি গান পাউডার উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।

ওই সময় ওই একাডেমির সামনে থেকে বশিরের সহযোগী জামায়াতকর্মী হামিদকেও আটক করা হয়।

এএসপি রাসেল আরও বলেন, বেশ কিছুদিন ধরে বিভিন্ন নাশকতার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগে বশিরকে খুঁজছিলো পুলিশ। উদ্ধার করা বোমা নাশকতা সৃষ্টির জন্যই তার শিক্ষা প্রতিষ্ঠানে মজুদ রেখেছিলেন।

</div>  </p>