২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাস-ট্রেন সংঘর্ষ তদন্তে কমিটি

চট্টগ্রামের পাহাড়তলীর এ কে খান লেভেল ক্রসিংয়ে বাসে ট্রেনের ধাক্কায় হতাহতের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2015, 01:42 PM

Updated : 12 Oct 2022, 03:16 PM

পুরনো খবর:

চট্টগ্রামে বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখারকে প্রধান করে গঠিত এই কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবদেন দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে এ কে খান রেল গেইটে নগরীর চার নম্বর রুটের একটি বাসকে ধাক্কা দেয় চাঁদপুর থেকে আসা মেঘনা এক্সপ্রেস।

দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হন।

লেভেল ক্রসিংয়ের গেইটম্যান মো. কাওসার জানিয়েছেন, মেঘনা এক্সপ্রেস ক্রসিং অতিক্রম করার কোনো তথ্য তার কাছে ছিল না। ফলে রেলগেইট না থাকায় বাসটি লাইনে উঠে পড়েছিল।