কুতুবদিয়ায় দালাল আটক, উদ্ধার ১৫
সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের জন্য আনা ১৫ জনকে উদ্ধারের পাশাপাশি এক দালালকে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা থেকে আটক করেছে নৌবাহিনী।
বাহিনীটির প্রেস উইং থেকে জানানো হয়, বুধবার রাত ৩টার দিকে শংকর ঘাট এলাকা থেকে এদের ধরা হয়।
উদ্ধার ওই ১৫ জন বাংলাদেশিকে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর জন্য ওই ঘাটে একটি নৌকায় উঠানো হয়েছিল।
গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী সেখানে অভিযান চালিয়ে ১৫ জনকে উদ্ধার করে এবং দালাল সন্দেহে একজনকে আটক করে।
উদ্ধারকৃতরা বিভিন্ন জেলার নাগরিক এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে বলেও জানানো হয়।
