২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামরানের বাসায় বোমা হামলা, গ্রেপ্তার ৩

সিলেট সিটি কপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের বাসায় হাতবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2015, 12:02 AM

Updated : 22 Aug 2022, 11:42 AM

এ সময় কামরান বাসার বাইরে অবস্থান করছিলেন এবং কেউ হতাহত হয়নি।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনায় জড়িত সন্দেহে কামরানের বাসার সামনে থেকে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান জানান, বুধবার রাতে সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ছড়ারপাড়স্থ বাসায় ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা।

ওসি জানান আরও জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার মাহবুব, সাগর ও শাহীনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।