২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হাতবোমায় আহত ৩

বিএনপি জোটের অবরোধ-হরতালের মধ্যে চট্টগ্রাম নগরীর চকবাজারে হাবোমা বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2015, 08:37 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

বুধবার সন্ধ্যায় চকবাজার কাঁচা বাজার ও গুলজার মোড়ে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

আহত মো. সাখাওয়াত হোসেন (৩০), আমির হোসেন (৩৫) ও মো. নেছারকে (৩২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চকবাজার থানার ওসি আতিক আহমেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যার দিকে একই সময়ে কাঁচা বাজার ও গুলজার মোড়ে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে কাঁচাবাজার এলাকায় দুজন এবং গুলজার মোড়ে একজন আহত হন।

হামলাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানান ওসি আতিক।

চমেক পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনজনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসে।