২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী গাজীপুরে যাচ্ছেন বৃহস্পতিবার

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় সমাবেশে যোগ দিতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরে যাচ্ছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2015, 08:34 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

আনসার ভিডিপির গাজীপুর জেলার কম্যান্ডেন্ট মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, সকাল ১০টায় সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করবেন।

এছাড়া দক্ষতা এবং কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৯৭ জন আনসার-ভিডিপি সদস্যকে পুরস্কৃতও করবেন তিনি।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আনসার একাডেমিকে বর্ণিল সাজে সাজানো হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।