২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশ পাণ্ডুলিপি পুরস্কার ঘোষণা

ভাষা ও শিল্প-সাহিত্যে অবদানের জন্য এবার সাত লেখককে ‘দেশ পাণ্ডুলিপি পুরস্কার ২০১৪’ দেওয়া হচ্ছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2015, 08:33 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

মঙ্গলবার রাজধানীর হাতিরপুল এলাকায় দেশ পাবলিকেশন্সের কার্যালয়ে এ মনোনয়নের ঘোষণা দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মনোনীতরা হলেন কবিতায় চরু হক (সময়ের স্রোত হাতে), কথাসাহিত্যে হাসান জাহিদ (বোরোফেগাস ও আধুনিক আদিম মানব), বিশেষ তরুণ পাণ্ডুলিপিতে মাসুদ পারভেজ (বিচ্ছেদের মৌসুম) ও রিপনচন্দ্র মল্লিক (কাঠপরানের দ্রোহ), গবেষণায় বিকাশ মজুমদার (রশীদ করীম ও তাঁর উপন্যাস), কিশোর সাহিত্যে অরুণ কুমার বিশ্বাস (কালোকোট রহস্য) এবং ছড়া-সাহিত্যে মুহম্মদ বদরুল আলম (অচিনপুরের রাজকুমার)।

মৌলিক প্রবন্ধে মানসম্মত পাণ্ডুলিপি না পাওয়ায় এ বিভাগে কোনো পুরস্কার দেওয়া হয়নি বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

মনোনীতদের নাম ঘোষণা করে দেশ পাবলিকেশন্সের পক্ষে অচিন্ত্য চয়ন জানান, গত বছরের অগাস্টে এ পুরস্কারের জন্য পাণ্ডুলিপি আহ্বান করা হয়।

এরপর দুই শতাধিক পাণ্ডুলিপি থেকে জুড়িবোর্ডের মাধ্যমে ২০টি নির্বাচন করে সেগুলো থেকে সাতজনকে পুরস্কৃত করা হয়।

আগামী মার্চে আনুষ্ঠানিকভাবে তাদের পুরস্কার প্রদান করা হবে। মনোনীত বইগুলো এবার একুশে গ্রন্থমেলায় প্রকাশ করা হয় বলেও জানান তিনি।