২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ককটেল তৈরীর সময় এক যুবক আহত

বগুড়া সদর উপজেলায় হাতবোমা বানাতে গিয়ে এক যুবক আহত হয়েছেন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2015, 07:40 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে গোকুল ইউনিয়েনের ধওয়াকোলা নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত সোহাগ (২০) নামাপাড়া গ্রামের সফিকুল ইসলামের ছেলে। তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেখান থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানান বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই আনোয়ার জানান, কয়েকজন যুবক সোহাগের বাড়িতে ককটেল তৈরি করছিল। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে গ্রামের লোকজন ওই বাড়িতে ছুটে যায়।

তারা সেখান থেকে বাম হাতে গুরুতর জখম অবস্থায় সোহাগকে উদ্ধার করে স্থানীয় ঠেঙ্গামারা রফাত উল্লাহ কমিউনিটি হাসপাতালে গোপনে চিকিৎসা দেয়।

বিকালে পুলিশ রফাত উল্লাহ কমিউনিটি হাসপাতাল থেকে সোহাগকে গ্রেপ্তার করে। পরে পুলিশ হেফাজতে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে বলে জানান তিনি।