২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ৪ ডাকাত গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার ডাকাতকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2015, 07:36 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

তারা হলেন, আল আমিন ইসলাম মানিক ওরফে রবিন(২৭), মো. আব্দুল্লাহ(২৮, মো. হাছান(২৭) ও মো. ইয়াছিন(২৭)।

ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, আটকরা গত ৩০ ডিসেম্বর রাত সাড়ে তিনটার দিকে  তেজগাঁও থানা এলাকার সোনারগাঁও ক্রসিং সংলগ্ন সুমনা গণি ট্রেড সেন্টারের নিচ তলা থেকে ডাচবাংলা ব্যাংকের এটিএম ‍বুথে ব্যাংকের কর্মকর্তারা ৯২ লাখ ৮হাজার ৫০০ টাকা লোড করার জন্য এলে টাকাগুলো লুট করেছিল।

এ ঘটনায় তেজগাঁও থানায় দায়ের করা একটি মামলায় ৩১ ডিসেম্বর থেকে তদন্ত শুরু করে ডিবি পুলিশ।

মামলা তদন্তে পুলিশ জানতে পারে আটকরা সংঘবদ্ধভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ডাকাতির ঘটনার সাথে জড়িত। তারা আগ্নেয়াস্ত্র ব্যবহার না করলেও ধারালো অস্ত্র ব্যবহার করে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে ডাকাতি করে।

ডাকাতির ঘটনায় বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে ১৩টি মামলা দায়ের করা হয় বলেও জানান মনিরুল।

আটকরা পুলিশকে জানিয়েছেন, ব্যাংকের টাকা লুটের সময় তারা সাতজন ছিলেন।

বাকি তিনজনকে আটকের চেষ্টা করছে পুলিশ।