২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ‘ছাত্রী সংস্থা’র ৫ জন আটক

গোপন বৈঠক করার অভিযোগে নোয়াখালী শহরে পাঁচ ছাত্রীকে আটক করা হয়েছে, যারা ইসলামী ছাত্রী সংস্থার কর্মী বলে দাবি করছে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2015, 06:12 PM

Updated : 26 Jul 2022, 11:55 AM

মঙ্গলবার দুপুরে শহরের লইয়ার্স কলোনির একটি ভবনে এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।

সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, গোপন বৈঠকের খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় তাদের কাছ থেকে সংবর্ধনা লেখা সম্বলিত একটি প্লেকার্ড, ইসলামের আদর্শ, আল্লাহর দিকে আহবান, শিক্ষা সাময়িকীসহ বিভিন্ন প্রচারণাপত্র উদ্ধার করে পুলিশ।

আটককৃতদের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনার মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।