২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যালিকাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড

এক কিশোরীকে হত্যার দায়ে ভগ্নিপতিকে মৃত্যুদণ্ড দিয়েছে নোয়াখালীর একটি আদালত।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2015, 05:25 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

একই মামলায় ওই কিশোরীর এক মামাকে যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হয়।

মঙ্গলবার বিশেষ জজ আদালতের বিচারক শিরীন কবিতা আখতার এ রায় দেন।

মৃত্যুদণ্ড প্রাপ্ত আলমগীর হোসেন (৪৫) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাহারহাটাই এলাকার আবদুল মজিদের ছেলে।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হলেন, একই এলাকার মোকলেছ হোসেনের ছেলে মো. ফজলু মিয়া (৩৫)।

এছাড়া দুজনকেই ২০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত।

ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) কাজী এবিএম শাহজাহান শাহীন জানান, ২০০৬ সালের শুরুর দিকে আলমগীর হোসেন বেড়ানোর নাম করে শ্যালিকা লাকি আক্তারকে (১৬) ঢাকায় নিয়ে ধর্ষণ করেন।

ওই ঘটনায় সালিশ বৈঠকে আলমগীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এতে লাকির উপর ক্ষিপ্ত হয়ে ওই ৯ জুন গভীর রাতে নোয়াখালী জেলা কারগারের সুইপার কলোনিতে লাকির বড় ভগ্নিপতির বাসার দরজা ভেঙে প্রবেশ করে আলমগীর ও তার কয়েকজন সহযোগী লাকিকে ছুরিকাঘাত করে হত্যা করে।

ঘটনার পরদিন নিহতের বড় ভগ্নিপতি আলম বাদী হয়ে সুধারাম থানায় আলমগীর হোসেন ও লাকির দুই মামাকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।

মামলার রায়ে এক মামাকে সাজা দিলেও আরেক মামাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

দণ্ডিতদের মধ্যে আলমগীর পলাতক রয়েছেন বলে জানান পিপি শাহীন।