২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নগরীতে তিন শতাধিক গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীতে একটি পুকুর ভরাটের মাটির ভিতর থেকে  ৩১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2015, 04:23 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

মঙ্গলবার বেলা ১টার দিকে নগরীর বন্দর থানার ওমর শাহ পাড়া এলাকার কালামার পুকুর পাড় থেকে এসব গুলি উদ্ধার করা হয়।

১২টি ম্যাগজিনের মধ্যে এসব গুলি পাওয়া যায় জানিয়ে বন্দর থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, কালামার পুকুর ভরাটের জন্য অনেকদিন ধরে তার পাড়ে মাটি জমানো হয়েছিল।

পুকুরটি ভরাটের জন্য মঙ্গলবার মাটি কাটার সময় শ্রমিকরা একটি টিনের বাক্স দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে সেখান থেকে ১২টি ম্যাগজিনে ৩১০ রাউন্ড গুলি পাওয়া যায়।

বাক্সটির ওপর জং ধরেছে জানিয়ে ওসি বলেন, “অনেক পুরনো বলে মনে হচ্ছে। গুলিগুলো ঠিক আছে কি না তা পরীক্ষার পর বোঝা যাবে।”