চট্টগ্রামে বোমা ফাটানোর পর একজনকে গণপিটুনি
চট্টগ্রাম নগরীতে হাতবোমা ছুড়ে পালানোর সময় এক যুবককে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা।
মঙ্গলবার সকালে নগরীর কাস্টমস মোড়ে এ ঘটনা ঘটে বলে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) মোস্তাক আহামেদ জানান।
গ্রেপ্তার রুবেল হোসেনের (২২) রাজনৈতিক পরিচয় জানা যায়নি। তিনি নগরীর রেল স্টেশনে ‘ভাসমান’ হিসেবে থাকেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ কর্মকর্তা মোস্তাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা পৌনে ১১টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ককটেল নিক্ষেপ করেন রুবেল।
“এসময় সেখানে উপস্থিত লোকজন রুবেলকে ধরে ফেলে। স্থানীয়রা পিটুনি দেয়ার সময় পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।”
