২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে আ. লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2015, 10:13 AM

Updated : 26 Jul 2022, 11:55 AM

নিহত আনোয়ার হোসেন (৫৫)  উপজেলার তাড়াইল এলাকার মৃত নজিম উদ্দিনের ছেলে।

সোমবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাব এলাকায় তার ওপর হামলা হয় বলে রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম জানিয়েছেন।

তিনি বলেন,  রাত ১২টার দিকে  দুর্বৃত্তরা আনোয়ার হোসেনকে কুপিয়ে হত্যা করে।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

আনোয়ার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

হত্যায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ওসি জানিয়েছেন।

ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।