দোতলা থেকে লাফিয়ে ধরা জামায়াত নেতা
কক্সবাজার শহরের দক্ষিণ টেকপাড়া এলাকা থেকে শহর জামায়াতের সেক্রেটারি সাঈদুল আলমকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার দুপুরের দিকে কক্সবাজার শহরের দক্ষিণ টেকপাড়ার রহমানিয়া মাদ্রাসা সড়ক সংলগ্ন বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়।
সাঈদুল আলম কক্সবাজার শহরের দক্ষিণ টেকপাড়ার মৃত মাওলানা মোহাম্মদ লালুর ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি দেওয়ান আবুল হোসেন জানান, গ্রেপ্তার জামায়াত নেতার বিরুদ্ধে কক্সবাজারে নাশকতা ও সহিংসতা সৃষ্টিসহ নানা অভিযোগ রয়েছে।
“পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি দোতলা থেকে লাফিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে করেছিলেন। তার বিরুদ্ধে ২০টির অধিক মামলা রয়েছে।”
