২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে শিবির নেতা আটক

পুলিশের গাড়িতে ইটপাটকেল মারার পর কক্সবাজার শহরে ইসলামী ছাত্র শিবিরের এক নেতাকে আটক করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2015, 09:12 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

সোমবার সন্ধ্যা ৭টার দিকে শহরের পেশকার পাড়া থেকে দরবেশ আলীকে আটক করা হয়।

দরবেশ আলী জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি।

কক্সবাজার সদর থানার ওসি কাজী মতিউল ইসলাম জানান, ছাত্র শিবিরের কয়েকজন কর্মী পুলিশের একটি টহল গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে গাড়ির অংশ বিশেষ ভেঙ্গে যায়।

এ সময় ঘটনাস্থল থেকে ধাওয়া করে দরবেশ আলীকে আটক করা হয়।

দরবেশের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে বলে জানান তিনি।