২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার একটি বাজারে আগুন লেগে আটটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2015, 05:23 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

সোমবার ভোররাতে হালিম বাজারে অগ্নিকাণ্ডে ফার্মেসি, ক্রোকারিজ, মুরগির খামার, মোবাইল ফোনের দোকান ও মুদি-মনোহারি দোকানসহ আটটি প্রতিষ্ঠান পুড়ে যায়।

সুচর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ মেহেদী হাসান জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে।

চরজব্বার থানার ওসি এনামুল কবির জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর রাত ৩টার দিকে বাজারে আগুন লাগলে ব্যবসায়ী ও আশপাশের লোকজন ছুটে আসে। অল্প সময়ের মধ্যে আগুনে খলিল ট্রেডার্স, তারেক ক্রোকারিজ, জননী টেলিকম, সুমি পোল্ট্রি ফার্ম, আবুল কালাম ফার্মেসি ও কাশেম স্টোরসহ আটটি প্রতিষ্ঠান ভস্মীভুত হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অভিযোগ করেন, এর আগেও একাধিকবার উপজেলার বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সুবর্ণচরে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় এসব অগ্নিকাণ্ডের সময় কোনো সাহায্য পাওয়া যায় না।