কক্সবাজারে নতুন ডিসি
বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আলী হোসেনকে কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) হিসাবে নিয়োগ দিয়েছে সরকার।
আর কক্সবাজারের ডিসি মো. রুহুল আমিনকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব করা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এই বদলির আদেশ দেয়।
