স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড
নীলফামারীর সৈয়দপুরে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
সোমবার নীলফামারী অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত রবিউল ইসলাম বালিয়া সৈয়দপুর উপজেলার শ্বাসকান্দ ডাঙ্গাপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।
ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অক্ষয় কুমার রায় জানান, স্ত্রীকে হত্যার দিন থেকেই পলাতক রয়েছেন রবিউল।
মামমলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালের ১৯ ডিসেম্বর রাতে গৃহবধূ মিনুয়ারা বেগমকে (২০) গলা টিপে হত্যা করে তার স্বামী রবিউল ইসলাম বালিয়া।
পরদিন মিনুর বাবা নুর ইসলাম বাদী হয়ে সৈয়দপুর থানায় রবিউলকে আসামি করে একটি হত্যা দায়ের করেন।
