২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে দুই ‘বোমাবাজ’ শিক্ষার্থীকে পিটুনি

বিএনপি জোটের অবরোধ-হরতালের মধ্যে হাতবোমা ফাটানোর সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে পথচারীরা ধরে পিটিয়ে তুলে দিয়েছে র‌্যাবের হাতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2015, 03:27 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনের রাস্তায় পথচারীরা ওই দুজনকে হাতেনাতে ধরে ফেলে বলে শাহবাগ থানার উপপরিদর্শক সাইদুল হক ভূইয়া জানিয়েছেন।

আটক শিক্ষার্থীরা হলেন- পরিসংখ্যান বিভাগের মাস্টার্সের শাহাদাত নাসির (শুভ) (২৪) এবং আরবি সাহিত্য বিভাগের মাস্টার্সের শ্রেণির ছাত্র হাসানুর রহমান (২৪)।

তারা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলেরকর্মী বলে জানান পুলিশ কর্মকর্তা সাইদুল।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মারধরে আহত এই দুজনকে র‌্যাব সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

বোমা বিস্ফোরণের অভিযোগে তাদের বিরুদ্ধে র‌্যাবের পক্ষ থেকে শাহবাগ থানায় মামলা হয়েছে।

এদিকে সন্ধ্যায় পাঠানো বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে।

স্থায়ীভাবে বহিস্কারে বিষয়টি শৃঙ্খলা পরিষদের পরবর্তী বৈঠকে তোলা হবে বলেও জানানো হয়।

পুরনো খবর:

ঢাবিতে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় গুলিবিদ্ধ