২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় গুলিবিদ্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকার কাছে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন এক ‍যুবক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2015, 12:23 AM

Updated : 25 Apr 2022, 12:59 PM

মো. সোহেল (২২) নামে ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার রাত পৌনে ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন জগন্নাথ হলের সামনের সড়কে এ ঘটনা ঘটে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোজাম্মেল হক।

তিনি বলেন, শহীদ মিনার থেকে জগন্নাথ হলের দিকে যাওয়া রাস্তার মধ্যবর্তী স্থানে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় কর্মরত পুলিশের গুলিতে সোহেল গুলিবিদ্ধ হন।

পরে পুলিশ তাকে আহতাবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে পাঠায়।